সবুজবাগে টেম্পুচালককে কুপিয়ে হত্যা

ডিএমসি প্রতিনিধি

রাজধানীর সবুজবাগের বাসাবোতে নাদিম হোসেন (২৮) নামে এক যুবককে ডেকে নিয়ে এলাকার চিহ্নিত মাদক সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ নিহতের স্বজনদের। নিহত নাদিম বাক প্রতিবন্ধী ছিল। ঠিক মতো কথা বলতে পারতেন না। তিনি টেম্পু চালক ছিলেন।

বুধবার (১১ জানুয়ারী)দিবাগত রাতে ঘটনাটি ঘটে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সবুজবাগ থানার পরিদর্শক (অপারেশন) সোলাইমান গাজী।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম বলেন, বাসাবো মসজিদ গলি থেকে বৃহস্পতিবার (১১জানুয়ারী) ভোর সাড়ে পাঁচটার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে ছুরিকাঘাতের জখম রয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্ত খননে তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights