সবুজবাগের বাইগদা এলাকায় দুষ্কৃতিকারীদের গুলিতে পথচারী আহত
ঢামেক প্রতিনিধি
রাজধানীর সবুজবাগের বাইগদা এলাকায় দুষ্কৃতিকারীদের গুলিতে মনির হোসেন (৪৬) নামে এক পথচারী আহত হয়েছেন।
রবিবার (১০ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা সাইদুল ইসলাম বলেন, আহত মনির খিলগাঁও সিপাহীবাগ দক্ষিণ গোড়ান এলাকায় থাকেন। পেশায় তিনি নিরাপত্তা কর্মী।
আহতের বরাদ দিয়ে তিনি বলেন, আজ বিকেলে তারা কয়েকজন মিলে বাইকদা এলাকায় গোসল করতে গিয়েছিলেন। সেখান থেকে হেঁটে আসার পথে বাইকদা এলাকায় একটি গুলি এসে তার কোমরে বিদ্ধ হয়। তিনি বলেন, ওই পথের পাশেই গণ্ডগোল চলছিলো।
সেখান থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল হয়ে মুগদা জেনারেল হাসপাতাল, পরে সেখান থেকে রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
