সমতায় ফিরে বিরতিতে মরক্কো

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে ‘সি’গ্রুপের আরেকটি ম্যাচে হাইতি ও মরক্কোর মধ্য হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। প্রথমার্ধে মরক্কো ও হাইতি কেউ কাউকে ছাড় দিচ্ছে না। দুই দলের লড়াই এখন ২-২ গোলে সমতায়।

প্রথমার্ধেই ৪ গোলে ম্যাচের উত্তেজনা এখন চরমে। আটালান্টায় ম্যাচের শুরুতে এগিয়ে যায় হাইতি। আত্মঘাতী গোলে লিড পায় বিশ্বকাপ থেকে বাদ পড়ে যাওয়া হাইতি। গতবারের সেমিফাইনালিস্ট মরক্কোর সমতা ফেরাতে অপেক্ষা করতে হয় ৩৯ মিনিট পর্যন্ত। দলের তারকা ফুটবলার ও অধিনায়ক আশরাফ হাকিমি দলকে লড়াইয়ে ফেরানোর দায়িত্বটা নিজ কাঁধে নেন। এর মধ্যে দিয়ে এবারের বিশ্বকাপে প্রথমবার গোলের খাতা খুললেন তিনি।

কিন্তু চার মিনিটের ব্যবধানে হাইতি আবার চমকে দেয়। উইলসন ইসিডর গোল করে হাইতিকে এগিয়ে নেন। মরক্কোও ছেড়ে কথা বললো না। দারুণ ফুটবলে অতিরিক্ত সময়ে গোল শোধ দিল হাইতির জালে। এবার ইসমাইল সাইবারি গোল করে স্কোরলাইন ২-২ এ নিয়ে আসেন। ব্রাজিলের বিপক্ষেও এই ফরোয়ার্ড গোল পেয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights