সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সহধর্মিণী কামরুন্নেসার ইন্তেকাল

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেসা আশরাফ (দীনা) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপির সহধর্মিনী।

বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর এপিএস রেজাউর রহমান ফয়সল বিষয়টি নিশ্চিত করেছেন।

কামরুন্নেসা আশরাফ ক্রীড়াবিদ ছিলেন। সেইসঙ্গে বিভিন্ন সামাজিক সংগঠনের কর্ণধারও ছিলেন। নেত্রকোনায় একটি বুদ্ধী প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করেছিলেন তিনি। মৃত্যুকালে স্বামীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights