সম্পর্কে তিক্ততা, ভিডিও ফাঁস করলেন নওয়াজউদ্দিনের স্ত্রী

অনলাইন ডেস্ক
ক্রমশ ঘনাচ্ছে মেঘ, অচিরেই হয়তো হবে বজ্রসহ বৃষ্টিপাত। তারপর সবকিছু ভেঙেচুরে চুরমার হয়ে যাবে। বলিউডের বিখ্যাত অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর সংসারের বর্তমান অবস্থা এমনই।

নওয়াজের স্ত্রী আলিয়া তার সাথে বিবাহ বিচ্ছেদ চাইছেন। আর তাদের সম্পর্ক কী পরিমাণে খারাপ যাচ্ছে এটা বোঝাতেই একটি ভিডিও প্রকাশ করেছেন আলিয়া।

যেখানে দেখা যায় নওয়াজ দম্পতির আলোচনায় পরিষ্কারভাবেই উঠে এসেছে তাদের সম্পর্কের তিক্ততার বিষয়টি। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে নওয়াজকে বলতে শোনা গেছে, তিনি তার শুটিং বন্ধ করে এসেছেন। কারণ তিনি সব সময় বাচ্চাদের পাশে আছেন এবং থাকতে চান।
আলিয়া বলেন, ‘নওয়াজউদ্দিন কয়েক দিন আগে এসেছিলেন। তিনি শোরাকে ভিসাসংক্রান্ত কাজে সঙ্গে নিতে চেয়েছিলেন। তবে সত্য হলো, শোরা এবং আমি দুবাইয়ের নাগরিক এবং আমাদের এ ধরনের কোনো কাজ প্রয়োজন পড়ে না। এখানে এসবের প্রয়োজনীয়তা নেই।’ তিনি আরো বলেছেন, মেয়েকে তিনি নওয়াজউদ্দিনের সঙ্গে পাঠাননি।

নওয়াজের সঙ্গে বিচ্ছেদ সম্পর্কে আলিয়া বলেন, ‘সে আমাকে মানসিকভাবে অনেক হয়রানি করেছে। আমি তাকে তালাক দেব এবং আমার বাচ্চাদের হেফাজতের জন্য লড়াই করব। আমি টাকার জন্য ক্ষুধার্ত নই, কিন্তু সে আমাদের দ্বিতীয় সন্তানকে অস্বীকার করায় আমি হতবাক হয়েছি। আমরা লিভ-ইন রিলেশনে থাকা অবস্থায় আমাদের দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে। এটা সে কিভাবে বলতে পারে? আমার কাছে সব ধরনের চুক্তিনামা রয়েছে, যা আমাদের স্বামী এবং স্ত্রী প্রমাণ করে। এসব তথ্য আমি আদালতে জমা দেব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights