সরকার জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চায়

নিজস্ব প্রতিবেদক

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বর্তমানে দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান প্রায় ৩ শতাংশ। সরকার এই অবদান ৬ থেকে ৭ শতাংশে উন্নীত করতে চায়।

শনিবার বিকালে রাজধানীর এবটি হোটেলে আয়োজিত ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট সেন্টার-জিআই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ট্রাভেল, ট্যুরিজম, এভিয়েশন এবং হসপিটালিটি এই চারটি খাতকে সমন্বিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ করছে। এ লক্ষ্যে ট্রাভেল, ট্যুরিজম, এভিয়েশন এবং হসপিটালিটি খাতের সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। আজকের এই প্ল্যাটফর্মটি সংশ্লিষ্ট অংশীজনদের সম্মিলিতভাবে কাজ করার জন্য একটি গুরুত্বপূর্ণ ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights