সরকার পদত্যাগে বাধ্য হবে

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ১ জানুয়ারি থেকে জনগণকে আরও সম্পৃক্ত করে সরকারের পাতানো অবৈধ নির্বাচন বর্জন করা হবে। সেই বর্জনের মাধ্যমে সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের লিফলেট বিতরণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি। জয়নুল আবদিন ফারুক আরও বলেন, গত ২৮ অক্টোবর সরকার পরিকল্পিতভাবে লাখ লোকের সমাবেশ প- করে দিয়ে কৌশলগত দিক থেকে তারা এগিয়ে আছে। তবে পৃথিবীর ইতিহাসে নেই কোনো স্বৈরাচার জোর করে ক্ষমতায় থাকতে পারে। বিএনপির চলমান আন্দোলনও সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহাতাব, অধ্যক্ষ সেলিম মিয়া, সাইফুল ইসলাম রাশেদ, কোভিদ উদ্দিন, রুস্তম আলী মল্লিক, তরিকুল ইসলাম মধু, এম এ হান্নান মল্লিক, লোকমান হোসেন, গাজী মোশাররফ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights