সরকারের বিভিন্ন প্রকল্পের উপকারভোগীদের নিয়ে এমপি একরামের মতবিনিময়

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে সরকারে বিভিন্ন প্রকল্পের উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার অডিটোরিয়াম প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পলাশের অন্তত ৫ হাজার উপকারভোগী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

এসময় উপকারভোগীরা তাদের প্রাপ্ত সুবিধার সুফল, সংকট, সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করেন। বিধবা, প্রতিবন্ধী, বয়স্ক ভাতাসহ অন্যান্য সরকারি সুবিধা পেতে যেসব হয়রানি পোহাতে হয়, সেসব হয়রানি কীভাবে নির্মূল করা যায়, সেসব বিষয়েও আলোচনা করেন অতিথিরা।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আখিনুর জাহান নীলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-৪ (সদর-সুবর্নচর) আসনের সংসদ সদস্য (এমপি) একরামুল করিম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, বয়স্ক, প্রতিবন্ধী, বিধবা ও মাতৃত্বকালীন ভাতাসহ অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকা উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights