সাংবাদিক নাদিম হত্যা : প্রধান আসামি বাবুর হাইকোর্টে জামিন

অনলাইন ডেস্ক

জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার মূল আসামি মাহমুদুল আলম বাবুকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেনের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ আজ এ জামিন মঞ্জুর করেন।

সংশ্লিষ্ট কোর্টের রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তা জানান, আসামি মাহমুদুল আলম বাবুকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। এরই মধ্যৈ জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

আগামীকাল বুধবার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের চেম্বার আদালতে এই জামিন স্থগিতের শুনানি অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights