‘সাংবাদিকরা রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন’

জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, বিভিন্ন সমস্যা তুলে ধরার মাধ্যমে সাংবাদিকরা রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সাংবাদিকরা স্থানীয় উন্নয়নে অনেক বড় অবদান রাখতে পারে। তাদের লিখনীর মাধ্যমে একটি অঞ্চলের সার্বিক পরিস্থিতি তুলে ধরার মাধ্যমে অত্র এলাকার উন্নয়ন ত্বরান্বিত করার সুযোগ সৃষ্টি হয়।

জয়পুরহাটের পৌর কমিউনিটি সেন্টারে বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকদের সাথে জনগুরুত্বপূর্ণ বিষয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অন্য সরকারের চেয়ে আওয়ামী লীগ সরকার ব্যাপক উন্নয়ন করেছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সোলায়মান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ও জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাবেক মেয়র আব্দুল আজিজ মোল্লা,জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তিতাস মোস্তফা, জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আহসান কবির এপ্লব, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি নৃপেন্দ্রনাথ মন্ডল, সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ প্রমুখ। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সুধীজন ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights