সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি ॥ ৬ ফেব্রুয়ারি-২০২৪ বুধবার সকাল ৯টায় “সংস্কৃতি মানুষের সৌন্দর্যের অনুভূতির উন্মোচন ঘটায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সেন্ট যোসেফস্ স্কুলে দু’দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা সিস্টার খ্রীস্টিনা লিপি দেশাই এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এরিয়া কর্ডিনেশন অফিস এর সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ, অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা সিস্টার হেলেন গোমেজ, সংস্কৃতির অনুষ্ঠানের আহ্বায়ক অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক পবন রায়।

দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে হাতের সুন্দর লেখা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, একক অভিনয়, সংগীত ও নৃত্য প্রতিযোগিতা সহ মোট ৬টি বিষয়ে বিভিন্ন শ্রেণীভিত্তিক অনুসারে ৩৮টি গ্রুপে প্রায় প্রায় ২ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে মোট ১৫০ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হবে। এসকল প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে ছিলেন দিনাজপুর সদর উপজেলার কমলপুর এলাকার আতৌর মোহাম্মদিয়া ফাজিল স্নাতক মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক লিলি আন্না লাকড়া, ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এর নৃত্য সহায়তাকারী উম্মাকুলাতা কুহেলী হেম্ব্রম ও সেন্ট যোসেফস্ স্কুলের সহকারী শিক্ষক সিস্টার রোজী মুর্মু। অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতার উপস্থাপনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেরী যাচিন্তা বেলী দাশ ও সঞ্জয় পাল। অনুষ্ঠিত সকল অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক সিস্টার সুজলা হাসদা ও মো. মামুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights