সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ফের বিক্ষোভ

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। বিক্ষোভে শিক্ষার্থীরা সাত কলেজের অধিভুক্তি থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার উপদেষ্টা পরিষদ কারা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেখানে পর্যাপ্ত পরিমাণ আবাসিক সুবিধা নেই, সেসব না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরেই নাকি সাত কলেজের জন্য আলাদা অবকাঠামো নির্মাণ করা হবে। আমরা এত সহজে এসব মেনে নেবো না। শিক্ষার্থীদের সঙ্গে প্রহসন সহ্য করা হবে না। অবিলম্বে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক করে দিতে হবে।

শিক্ষার্থীরা আরও বলেন, ২২ তারিখ আমরা এই ভিসি চত্বরেই আন্দোলন করেছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এসে আমাদের আশ্বাস দিয়েছিলেন। আমরা ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু আমরা কী দেখলাম? দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই নাকি সাত কলেজ থাকবে! আমরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights