সাত কলেজের ‘বিজ্ঞান ইউনিটে’র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ‘বিজ্ঞান ইউনিট’-এর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢাকার ১২টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‘বিজ্ঞান ইউনিট’-এর মোট ৬ হাজার ৫৫০টি আসনের বিপরীতে ৩৮হাজার ৭৭৬জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

এদিকে, সকালে ইডেন মহিলা কলেজ ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এসময় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন এবং বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. আব্দুস ছামাদ উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ পৃথকভাবে ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights