সাত বছরের শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় সাত বছর বয়সী শিশু ধর্ষণের অভিযোগে জাকির হোসেন (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার জাকির চান্দগাঁও থানার ইউসুফ সওদাগরের বাড়ির মোহাম্মদ শফির ছেলে। শুক্রবার (২৬ মে) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২০ মে অভিযুক্ত জাকির ভুক্তভোগী শিশুকে ৫০ টাকা মূল্যের নোট দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি বাসায় নিয়ে যায়। সেখানে শিশুটিকে জোর করে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে চান্দগাঁও থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে জাকিরকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights