সাতক্ষীরায় উদ্বোধন হলো ক্যান্সার হাসপাতাল

সাতক্ষীরা প্রতিনিধি
বিশ্ব ক্যান্সার দিবসে সাতক্ষীরার বিনেরপোতায় উদ্বোধন হলো ক্যান্সার হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট। আজ শনিবার বেলা ১১টায় সাতক্ষীরার বিনেরপোতায় ফলক উন্মোচন করে এই ক্যান্সার হাসপাতালের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-২ সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। পরে ক্যান্সার কেয়ার এন্ড ওয়েলফেয়ার সেন্টারের আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবসের র‌্যালি বের হয়।

পরে বিশ্ব ক্যান্সার দিবস ও ক্যান্সার হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানে সাতক্ষীরা ক্যান্সার কেয়ার এন্ড ওয়েলফেয়ারের মহাসচিব ডা. মোঃ মনোয়ার হোসেনের সভাপতিত্ব বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান মো: নজরুল ইসলাম, ডা.এসকে বোস, সাতক্ষীরা মেডিকেল হাসপাতালের কাডিওলজি বিভাগের কলসানটেন ডা. সুমন দাশ, সাংবাদিক কল্যাণ ব্যানাজী, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো: মোজাফ্ফর রহমান, ডা. সুব্রত ঘোষ, সাতক্ষীরা জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জোসনা আরা, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোসনা দত্ত, রোটারিয়ান মাহমুদ হাসান, ডা. সুব্রত ঘোষ প্রমুখ। এবারের বিশ্ব ক্যান্সার দিবসের প্রতিপাদ্যের বিষয় ছিল “আসুন কমাই সেবার ব্যবধান”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights