সাতক্ষীরার তালায় বানভাসী মানুষের মাঝে বিএনপির ত্রাণসামগ্রী বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার তালায় বানভাসী মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে স্থানীয় বিএনপি। তালা উপজেলা তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে শনিবার দুপুরে তেঁতুলিয়া দেওয়ানী পাড়া এলাকায় সাড়ে ৪০০ পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম।

তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সহ-সভাপতি শেখ গোলাম মোস্তফা হোসেন, বিএনপির সদস্য আব্দুল মান্নান মোড়ল মিটু, তালা উপজেলা যুবদলের সভাপতি মির্জা আতিয়ার, সদস্য সচিব মন্টুসহ আরও অনেকে।

প্রধান অতিথি বলেন, তালা উপজেলায় বৃষ্টির পানিতে প্লাবিত এলাকা থেকে আগামী ১ মাসের মধ্যে নদী-নালা কাটিয়ে পানি নিষ্কাশন করা হবে। মানুষ যাতে ইরি ধান চাষ করতে পারে সে জন্য আমি জেলা প্রশাসন ও সরকারি কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights