সাবেক ইসি মোহাম্মদ আলী আর নেই

অনলাইন ডেস্ক

সাবেক নির্বাচন কমিশনার (ইসি) এ কে মোহাম্মদ আলী আর নেই। বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার ভোরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

এক বিবৃতিতে এ তথ্য জানান ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল ইসলাম।

২০০১ সালের ১৪ এপ্রিল থেকে ২০০৫ সালের ২২ মে পর্যন্ত ইসি হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আলী। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ইসির কর্মকর্তা/কর্মচারীরা। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights