সাবেক এমপি আশিকা সুলতানা আবারও রিমান্ডে

অনলাইন ডেস্ক

ঢাকার মিরপুর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি আশিকা সুলতানাকে আবারও তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম সারাহ্ ফারজানা হক। আসামিপক্ষের আইনজীবী শাহাবুদ্দিন রাজু এ তথ্য জানিয়েছেন।

গত বৃহস্পতিবার রাতে ঢাকার মিরপুর সাড়ে ১১ নম্বর থেকে আশিকা সুলতানাকে গ্রেফতার করা হয়। পর দিন তাকে তিন দিনের রিমান্ডে পেয়েছিল পুলিশ। সেই রিমান্ড শেষে রবিবার তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মিরপুর থানার এসআই আল মামুন হোসেন।

আশিকা সুলতানার পক্ষে তার আইনজীবী শাহাবুদ্দিন রাজু রিমান্ড আবেদন বাতিল করে জামিনের আর্জি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights