সাবেক এমপি সামশুল হক চৌধুরীর এপিএস ইয়াবা এজাজ গ্রেফতার

অনলাইন ডেস্ক
চট্টগ্রামের পটিয়া সাবেক সংসদ সদস্য ও হুইপ সামশুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারী নুর রশিদ চৌধুরী এজাজকে (৪১) গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ।

গত শনিবার রাতে চট্টগ্রামের খুলশীর একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশের একটি বিশেষ টিম। রবিবার (৬ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মজিবুর রহমান।

তিনি বলেন, পটিয়া থানা পুলিশের রিকুইজিশনে ওখানকার একটি মামলায় তাকে খুলশী থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার এপিএস এজাজের বাড়ি পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে। সে ওই এলাকার হরিনখাইন গ্রামের মৃত আবদুল মালেক চৌধুরীর ছেলে।

জানা যায়, গত ১৮ জুলাই চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী, বিএনপি নেতাদের ওপর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভয়াবহ হামলা এবং বিএনপি অফিস ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটে।

এ ঘটনায় পটিয়ার সাবেক সংসদ সদস্য ও হুইপ সামশুল হক চৌধুরীকে প্রধান আসামি করে ৭৫ জনের নাম উল্লেখ করে আরও ৩০০ জনকে অজ্ঞাত আসামি করে পটিয়া থানায় গত ২০ আগস্ট মামলা দায়ের করেন বিএনপি নেতা মোহাম্মদ আলী আহমদ। ওই মামলার ১৬নং এজাহারভুক্ত আসামি গ্রেফতারকৃত এজাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights