সাবেক ডিএমপি কমিশনার ও এসবি প্রধান মনিরুলকে বাধ্যতামূলক অবসরে

নিজস্ব প্রতিবেদক

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলামকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুইটি প্রজ্ঞাপনে এই দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা ১ এর সচিব মো. জাহাঙ্গীর আলম প্রজ্ঞাপন দুইটিতে স্বাক্ষর করেন। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
এর আগে, হাবিবুর রহমানকে ডিএমপি কমিশনার ও মনিরুল ইসলামকে এসবি প্রধান থেকে সরিয়ে পুলিশ অধিদপ্তরে যুক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights