সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেফতার
অনলাইন ডেস্ক
গাজী গ্রুপের চেয়ারম্যান সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার দিবাগত রাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজধানীর শান্তিনগরে এক আত্মীয়র বাসা থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করে ডিবির একটি দল। পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
