সাবেক স্ত্রী হাসিনকে নিয়ে যা বললেন শামি

অনলাইন ডেস্ক

ভারতের বিশ্বকাপ জেতা হয়নি তবে মোহাম্মদ শামি জিতে গেছেন। নানা চড়াইউতরাই পেরিয়ে প্রথম চার ম্যাচ না খেলেও তিনি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি। ৭ ম্যাচে শিকার করেছেন ২৪ উইকেট। ভারতের বিশ্বকাপ ইতিহাসেও সর্বোচ্চ উইকেট টেকার এখন শামি।

তবে তার জীবন কাঁটায় ভরা। বিশেষ করে পারিবারিক জীবনটা তার বিষিয়ে আছে। তার সাবেক স্ত্রী মডেল ও অভিনেত্রী হাসিন জাহানের সাথে টানাপড়েন চলছে। এক সাক্ষাৎকারে শামি সেই যন্ত্রণা নিয়ে খোলাখুলি কথাও বলেছেন।

শামি বলেছেন, ‘কেউ যদি সত্যি কথা না বলে, তাহলে সে পালাবে। চোখে চোখ রেখে কথা বলতে পারবে না। আমি জানি সত্যিটা একদিন ঠিক সামনে আসবে। যখন যেখানে যেতে বলা হয়েছে আমি গিয়েছি। ৪-৬ দিন একটু মানসিক সমস্যা হয়েছিল। কিন্তু পরিবার আমার পাশে ছিল। তখন নিজেকে বোঝালাম যে, আমার নতুন করে শুরু করা উচিত। আমি তো আর কাউকে খুন করিনি যে পালিয়ে যাব। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, সেটাও সত্যি নয়। তাহলে আমি কেন থেমে থাকব।’

২০১৪ সালের ভালোবাসার বিয়ে ভেঙেছিল ২০১৮ সালেই। তার বিরুদ্ধে হাসিন আদালতে মামলাও করেন। শামি এখনো টানছেন সে মামলার ঘানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights