সাভার থানা ছাত্রদলের সভাপতি মাশফি, সম্পাদক সামির

অনলাইন ডেস্ক
ফয়সাল আহমেদ মাশফিকে সভাপতি এবং মাহবুব হোসেন সামিরকে সাধারণ সম্পাদক করে সাভার থানা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রদলের ঢাকা উত্তর জেলা শাখার সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ উদ্দিন শুক্রবার এই কমিটি ঘোষণার করেন।

আংশিক পূর্ণাঙ্গ এ কমিটিতে স্থান পেয়েছেন মোট ১৮৮ জন। এর মধ্যে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন রফিকুল ইসলাম নোমান। আর সহ-সভাপতি করা হয়েছে ৬৬ জনকে।

এছাড়া, কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান। সেইসঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে জায়গা পেয়েছেন ৮১ জন।

এদিকে মো. রাকিব হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে জায়গা পেয়েছেন ২৫ জন। এছাড়া, প্রচার সম্পাদক ও সহ-প্রচার সম্পাদক হয়েছেন যথাক্রমে শিশির হাসান ও নজরুল ইসলাম।

সেইসঙ্গে দফতর সম্পাদক ও সহ-দফতর সম্পাদক করা হয়েছে যথাক্রমে মো. শারাফাত হোসাইন ও জাহিদ হাসানকে। পাশাপাশি সাতজনকে সদস্য করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights