সাভার স্মৃতিসৌধে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শ্রদ্ধা

গাজীপুর প্রতিনিধি
মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। শনিবার প্রত্যুষে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য। এরপর সেখানে তিনি কিছু সময় নীরবতা পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য ড. মশিউর রহমান।

একই সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর মূল ক্যাম্পাস, আঞ্চলিক কেন্দ্রসমূহের পরিচালকদের নেতৃত্বে সংশ্লিষ্ট বিভাগীয় শহরে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ/শহিদ স্মারকে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরে মহান মুক্তিযুদ্ধে শহিদ বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিকে, ১৬ ডিসেম্বর ভোরে সূর্যোদয়ের সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাস, নগর কার্যালয়, আঞ্চলিক কেন্দ্রসমূহে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights