সামরিক মহড়ার কারণে হরমুজ প্রণালী বন্ধ রেখেছিল ইরান
অনলাইন ডেস্ক
ইরান মঙ্গলবার কয়েক ঘণ্টার জন্য হরমুজ প্রণালী বন্ধ রেখেছিল বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। তবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই তেল রপ্তানি জলপথটি পুরোপুরি পুনরায় চালু হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।
এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, নৌযান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার কয়েক ঘণ্টার জন্য আংশিকভাবে হরমুজ প্রণালী বন্ধ রাখা হবে। ওই সময় ইরানের এলিট বাহিনী বিপ্লবী গার্ড সেখানে সামরিক মহড়া পরিচালনা করছিল।
হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ। মধ্যপ্রাচ্যের তেল রপ্তানির বড় অংশ এই পথ দিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছে।
