সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল

অনলাইন ডেস্ক
সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম ঘনমিটার প্রতি ১৩.২৫ পয়সা বাড়িয়ে ২৯ টাকা ২৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। আগে ঘনমিটার প্রতি এই গ্যাসের দাম ছিল ১৬ টাকা।

রবিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে নতুন এ দরের ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এর আগে, বিইআরসির কাছে পেট্রোবাংলাসহ গ্যাস বিতরণ কোম্পানিগুলো সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম ১৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। এই প্রস্তাবের ওপর পরবর্তী সময়ে গণশুনানির আয়োজন করে বিইআরসি।

গণশুনানিতে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেছিলেন, গ্যাসের দাম প্রশ্নে সব দিক বিবেচনা করে ভারসাম্য রক্ষা করা হবে। দাম বেড়ে গেলে সারের উৎপাদন খরচের বিষয়ে জনগণ চিন্তিত। অবশ্যই কৃষিকে বিবেচনায় নিতে হবে।

তিনি বলেছিলেন, জিডিপিতে কৃষির অবদান কম হলেও খাদ্যের নিরাপত্তা এবং বিশাল কর্মসংস্থানের বিষয়টি অবশ্যই ভাবনার রাখতে হবে। আবার এলএনজি আমদানির খরচের বিষয়গুলোও বিবেচনায় আনতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights