সারা দেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৫৮

অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের চলমান বিশেষ অভিযানে মোট ১৫৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৯৬৪ জন ও অন্যান্য অপরাধে জড়িত রয়েছে ৫৯৪ জন।

মঙ্গলবার পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

ইনামুল হক সাগর জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে ১৫৫৮ জন আসামিকে গ্রেফতার করেছে। এ সময় দুইটি এলজি, একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি, ৬ রাউন্ড কার্তুজের খোসা ও একটি টিপ ছুড়ি জব্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights