সারারাত বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

রাজবাড়ী প্রতিনিধি

ঘন কুয়াশার কারণে সারারাত বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার সকাল পৌনে ১০ টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে জানায় ফেরিঘাট কর্তৃপক্ষ।

শনিবার সকালে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দীন বলেন, শুক্রবার দিবাগত সন্ধ্যা সাড় ৭টা থেকে কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ হয়। শনিবার ৯টা ৪০ মিনিটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

সকালে দৌলতদিয়া ফেরিঘাট ঘুরে দেখা গেছে, দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দৌলতদিয়া প্রান্তে আটকা পড়ে শত শত যানবাহন। অনেক যানবাহন দৌলতদিয়া ফেরিঘাট থেকে ফিরে পদ্মা সেতু হয়ে দেশের বিভিন্ন গন্তব্যে যেতে। ফেরিঘাটের অনেক যাত্রী ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে পদ্মা পাড়ি দিয়ে মানিকগঞ্জের পাটুরিয়া যেতে। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার সিরিয়ালে যানবাহনগুলোকে পারাপার করছে কর্তৃপক্ষ।

দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দীন বলেন, নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। গত কয়েকদিন ধরে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পায়। যার মধ্যে ফেরি চালানো ঝুঁকিপূর্ণ। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কুয়শার কারণে ফেরি চলাচল বন্ধ রাখতে হয়। কুয়শার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ১৫টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights