সালমানের খামার বাড়িতে প্রবেশের চেষ্টা, গ্রেফতার ২

অনলাইন ডেস্ক

গত বছরে একাধিক বার প্রাণনাশের হুমকি পেয়েছেন বলিউড তারকা সালমান খান। এসেছে হুমকি ফোন, ইমেলও। নতুন বছরের শুরুতেই এবার সালমানের খামারবাড়িতে ঢোকার চেষ্টা করেন দুই ব্যক্তি। মুম্বাই পুলিশের তৎপরতায় তাদের গ্রেফতার করা হয়।

সোমবার ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এতথ্য জানা গেছে।

গত ৪ জানুয়ারি মুম্বাইয়ের কাছে পানভেলে সালমানের খামারবাড়িতে ঘটে এ ঘটনা। অজেশ কুমার এবং গুরুসেবক সিংহ দুই ব্যক্তি ভুয়া পরিচয় দিয়ে খামার বাড়িতে ঢোকার চেষ্টা করেন। অজয় নিজেকে ওমপ্রকাশ গিল এবং গুরুসেবক নিজেকে তেজসিংহ শিখ নামে পরিচয় দিয়েছিলেন। নিজেদের সালমানের অনুরাগী বলে দাবি করলেও পরে জানা যায়, ভুয়া নামের সাহায্যে খামারবাড়ির ভেতরে ঢোকার পরিকল্পনা ছিল তাদের।
শুধু তা-ই নয়, খামারবাড়ির চারপাশে কাঁটাতারের বেড়া কেটে দেয়াল টপকে ভেতরে যাওয়ারও চেষ্টা করেন দুই অভিযুক্ত। সন্দেহের বশে পুলিশকে ফোন করেন খামারবাড়ির নিরাপত্তারক্ষীরা। পুলিশ এসে গ্রেফতার করেন তাদের। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয় ভুয়া আধার কার্ডও।

পুলিশ জানায়, নিউ পানভেলের ওয়াজে সালমান খানের ‘অর্পিতা ফার্ম হাউস’-এ প্রবেশের চেষ্টা করার জন্য দুজনের বিরুদ্ধে পানভেল গ্রামীণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আরও তদন্ত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights