সিআরবিতে পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে রেলওয়ের উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ৮টায় সরেজমিন পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) শেখ সাকিল উদ্দিন আহমদের নেতৃত্বে আয়োজিত এই কার্যক্রমে অংশ নেন রেলওয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।

পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মো. সুবক্তগীন, প্রধান প্রকৌশলী (পূর্ব) মো. আবু জাফর মিঞা, প্রধান চিকিৎসা কর্মকর্তা (পূর্ব) ডা. ইবনে সফি আব্দুল আহাদ, আরএনবি’র চিফ কমান্ড্যান্ট (পূর্ব) মো. আশাবুল ইসলাম, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান, উপ-পরিচালক (জনসংযোগ) ফেরদৌস আহমেদ, ডিভিশনাল অফিসার তাহামিনা আক্তারসহ অন্যান্যরা।

পরিচ্ছন্নতা কার্যক্রম উপলক্ষে আয়োজিত আলোচনায় সিআরবি এলাকাকে পরিচ্ছন্ন রাখার জন্য নিয়মিত কার্যক্রম পরিচালনা, আবর্জনা ব্যবস্থাপনা, বৃক্ষ সংরক্ষণ এবং সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদার করার উপর গুরুত্বারোপ করা হয়।

কর্মকর্তারা বলেন, সিআরবি শুধু রেলওয়ের নয়, এটি চট্টগ্রামের প্রাণ ও ঐতিহ্যের অংশ। তাই এর পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights