সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী আইন সংস্কার, নিবন্ধন ও সময়সীমা বাড়ানো ও মৌলিক সংস্কারের আলোকে ইসি পুনর্গঠনসহ নানা বিষয়ে আলোচনা করতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে বসেছে।

আজ রবিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দুপুর ১২টা ২৫ মিনিটে এ বৈঠক শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন একাই এ বৈঠকে রয়েছেন।

এ সভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেছে।

প্রতিনিধি দলে আরও উপস্থিত রয়েছেন অনিক রায় (যুগ্ম আহ্বায়ক),খালেদ সাইফুল্লাহ (যুগ্ম আহ্বায়ক), মুজাহিদুল ইসলাম শাহিন (যুগ্ম আহ্বায়ক) ও তাজনূভা জাবীন (যুগ্ম আহ্বায়ক)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights