সিউলের হোটেল অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি ৯ তলা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যু এবং কমপক্ষে ১১ জন আহত হয়েছে। রাজধানীর দক্ষিণে বুচেওন এলাকায় অবস্থিত এই হোটেলটিতে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় আগুনের সূত্রপাত ঘটে।

ইয়োনহাপ নিউজ এজেন্সির বরাতে রয়টার্স জানিয়েছে, আগুনের ভয়াবহতা এতটাই বেশি যে, ফায়ার সার্ভিসের ৪৬টি ট্রাক এবং ১৫০ জন কর্মী আগুন নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এখনো সফল হতে পারেননি।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। আপাতত তাদের মূল লক্ষ্য আগুন নিয়ন্ত্রণে আনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights