সিএনজি চালকদের সঙ্গে দ্বন্দ্বে কুষ্টিয়ার দুটি রুটে বাস চলাচল বন্ধ

কুষ্টিয়া প্রতিনিধি

বাস ও সিএনজি চালকের দ্বন্দ্বের জেরে কুষ্টিয়া-মেহেরপুর ও কুষ্টিয়া-প্রাগপুর রুটে মঙ্গলবার বিকেল থেকে বাস ও সিএনজি চলাচল বন্ধ রয়েছে।

কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুল হামিদ মুকুল বলেন, মঙ্গলবার বিকেলে ভেড়ামারা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানো নিয়ে সিএনজি চালকদের সাথে বাস চালকরা দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। সেসময় সিএনজি চালকরা কয়েকজন বাস চালক ও শ্রমিকদের মারধর করে। এরই জের ধরে নিরাপত্তার অভাবে কুষ্টিয়ার দুটি রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিনি বলেন, বিষয়টি সেনাবাহিনী, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। সমাধানের জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকও চলছে বলে জানান আব্দুল হামিদ।
এদিকে হঠাৎ করে বাস ও সিএনজি চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছে এসব রুটে চলাচলকারী যাত্রীরা। অতিদ্রুত সমাধান চান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights