সিএনজি স্টেশন ৬ এপ্রিল পর্যন্ত ৫টা-১০টা বন্ধ

রমজান মাসে ৬ এপ্রিল পর্যন্ত সিএনজি স্টেশন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে। তবে ঈদের সময় ৭ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সার্বক্ষণিক খোলা থাকবে সিএনজি স্টেশন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) এ নির্দেশনা দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

এতে বলা হয়, রমজান মাসে বিদ্যুৎ চাহিদার দৈনিক পিক আওয়ারে গ্যাস বিতরণ নেটওয়ার্কে সম্ভাব্য স্বল্পচাপ পরিস্থিতি নিরসনে প্রথম রমজান থেকে ৬ এপ্রিল পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধের সময় সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পরিবর্তন করে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত, অর্থাৎ মোট ৫ ঘণ্টা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি সরবরাহের সুবিধার্থে ৭ থেকে ১৮ এপ্রিল সিএনজি স্টেশন সার্বক্ষণিক খোলা রাখার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আগামী ১৯ এপ্রিল থেকে আগের মতো সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে বলেও জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights