সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার আর নেই
অনলাইন ডেস্ক
সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার মারা গেছেন। আজ সোমবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরিবারের ঘনিষ্ঠজনরা জানান, গত সপ্তাহে তিনি শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
