সিডনিতে প্রহেলিকা’র মুক্তি উপলক্ষে ‘মিট দ্য প্রেস’

সিডনির হাইড পার্কের শেরাটন গ্র্যান্ডে অস্ট্রেলিয়া জুড়ে প্রহেলিকা সিনেমার মুক্তি উপলক্ষে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে মিডিয়া ও সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেতা মাহফুজ আহমেদ। সিডনিবাসী সাংবাদিক ও লেখক কাউসার খান ও পথ প্রোডাকশনের আমন্ত্রণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ও সুধীজনেরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যম ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মাহফুজ। তিনি আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ান প্রেক্ষাগৃহে প্রহেলিকা চলচ্চিত্রটি দেখার জন্য স্থানীয় দর্শকদের আমন্ত্রণ জানান। অস্ট্রেলিয়া জুড়ে প্রহেলিকার মুক্তি উপলক্ষে অভিনেতা মাহফুজ আহমেদ বর্তমানে সিডনিতে আছেন। তিনি সিডনির বেশিরভাগ শো এবং প্রহেলিকা চলচ্চিত্রের পার্থ শোতে উপস্থিত থাকবেন।

সাংবাদিক সম্মেলনে প্রবাসের বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট, টেলিভিশন মিডিয়ার সম্পাদক, লেখক ও সাংবাদিক উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন লেখক ও কলামিস্ট অজয় দাশগুপ্ত, নির্মাতা ও নাট্যজন জন মার্টিন, অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া ক্লাবের প্রেসিডেন্ট রহমত উল্লাহ, প্রভাত ফেরীর প্রধান সম্পাদক শ্রাবন্তী কাজী, জন্মভূমি টিভির চেয়ারম্যান আবু রেজা আরেফিন, বাংলা সিডনির সম্পাদক আনিসুর রহমান, সিডনি প্রতিদিন সম্পাদক নাইম আব্দুল্লাহ, মুক্তমঞ্চের সম্পাদক আল নোমান শামীম, সিডনি বেংগলী সম্পাদক আবু তারিক, প্রশান্তিকার সম্পাদক আতিকুর রহমান শুভ, সিডনি বাংলা নিউজ সম্পাদক মিজানুর রহমান সুমন, আর টিভির সিডনি প্রতিনিধি আকাশ দে, নাট্য ব্যক্তিত্ব জন মার্টিন, সময় টিভির বিশেষ প্রতিনিধি আমিনুল ইসলাম রুবেল, সংস্কৃতিজন শুভজিৎ ভৌমিক, এসবিএস বাংলার সিডনি প্রধান সিকদার তাহের আহমেদ, লেখক মো. ইয়াকুব আলী, ব্লগার আশরাফ হ্যারিস প্রমুখ।
অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে চলচ্চিত্রটির প্রদর্শনীর আয়োজন করছে স্থানীয় দেশী ইভেন্টস এবং পথ প্রোডাকশন। প্রহেলিকার টিকিট মিলবে https://DeshiEvents.com.au ওয়েবসাইটে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights