সিডনিতে সৃজনশীলতায় সম্মাননা পেলেন কামাল পাশা

অস্ট্রেলিয়া প্রতিনিধি:

অস্ট্রেলিয়ায় সৃজনশীলতায় অসামান্য অবদানের জন্য প্রবাসী বাংলাদেশি কামাল পাশাকে সম্মাননা জানানো হয়েছে। সিডনীতে ‘উই অস্ট্রেলিয়ান আর ক্রিয়েটিভ ইঙ্ক’ আয়োজিত শিল্প, কবিতা এবং সঙ্গীতের একটি জমকালো অনুষ্ঠানে এই সম্মাননা জানানো হয় তাকে। অনুষ্ঠানে সিডনীর নেতৃস্থানীয় রাজনীতিবিদ, শিল্পী, সংগঠকসহ অনেক সংস্কৃতিসেবীরা উপস্থিত ছিলেন।

মোহাম্মাদ শহিদুল আলম কামাল সিডনি কম্যুনিটিতে কামাল পাশা নামে পরিচিত। পেশায় একজন মেন্টাল হেলথ ও বিহেভিয়ার ম্যানেজমেন্ট কনসালট্যান্ট হিসাবে তিনি গত এক যুগ ধরে কাজ করছেন সমাজে পিছিয়ে পরা শারীরিক ও মানসিকভাবে অক্ষম জনগোষ্ঠী নিয়ে। তার প্রধান পরিচয় একজন তরুণ সমাজ কর্মী ও এক্টিভিস্ট হিসেবে।

সামাজিক কাজে জড়িত আছেন ছাত্রজীবন থেকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ওয়েস্টার্ন সিডনী বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড এর অ্যালুমনি কামাল পাশা দীর্ঘদিন যাবৎ জড়িত আছেন সিডনির একাধিক সামাজিক সংগঠনের সাথে। সিডনির সারা জাগানো সংগঠন এ বি স্ট্রিট লাইব্রেরির প্রতিষ্ঠাতা সভাপতি তিনি।
সম্মাননা পাওয়ার অনুভূতি জানিয়ে কামাল পাশা বলেন, সবার মতো পুরষ্কার, উপহার, সম্মান, স্বীকৃতি পেতে আমারও ভালো লাগে। ভালো লাগে দূরে ও কাছের সব বন্ধু ও প্রিয় জনের সাথে সেই সাফল্য ভাগাভাগি করে নিতে। কিন্তু কিছু কিছু সম্মান, স্বীকৃতি যেন শাঁখের করাত। এ যেন নিজের ভেতর আরো বেশি দায়িত্ববোধ ও গভীর দায়বদ্ধতা তৈরি করে। আজকের এই সম্মাননা প্রকৃতভাবে আমার টিম ও সংগঠনের প্রাপ্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights