সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। তাৎক্ষনিকভাবে মৃত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।
আজ রবিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশস্থ মাদানি নগর এলাকায় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ একেএম শরিফউদ্দিন।
তিনি জানান, মৃত বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ছিলো। ধারণা করা হচ্ছে রাতে মহাসড়কে উঠার পর চলন্ত কোনও গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। মৃত ব্যক্তির মাথায় আঘাত রয়েছে। আমরা যেহেতু কোন গাড়ি মেরেছে তা নিশ্চিত না, তাই এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা রুজু করা হবে।
