সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল দুই নারী-পুরুষের

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তা পারাপার হতে গিয়ে ট্রাক চাপায় দুইজন নিহত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় পিডিকে পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন জানান, রাস্তা পারাপারের সময় ট্রাকটি দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এসময় ট্রাকটি ফেলে রেখে চালক-হেলপার পালিয়ে যান। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি সংগ্রহ করে হাইওয়ে থানায় নিয়ে আসে।
ধারণা করা হচ্ছে, সম্পর্কে তারা স্বামী-স্ত্রী। তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights