সিদ্ধিরগঞ্জে বিএনপির ৪৮ জনকে আসামি করে মামলা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাস ভাঙচুরের ঘটনায় বিএনপির ৪৮ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। বিষয়টি আজ দুপুরে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক।

এর আগে সোমবার (৯ অক্টোবর) দিনগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান রনি বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনকে প্রধান আসামি করা হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সোমবার রাতে সিদ্ধিরগঞ্জে মৌচাক এলাকায় খালেদা জিয়ার মুক্তি চাই, এমন স্লোগান নিয়ে কিছুসংখ্যক বিএনপির নেতাকর্মী ওই সড়কে মিছিল করেন। মিছিল শেষে তারা ওই সড়কে পার্কিং করে রাখা একটি বাস ভাঙচুর করেন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলেও এর আগেই হামলাকারীরা পালিয়ে যায়।

মামলার বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক জানান, এ বিষয়ে থানায় নাশকতা মামলা হয়েছে। এখনো পর্যন্ত কেউ আটক বা গ্রেফতার নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights