সিনেটে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করলো ট্রাম্পের রিপাবলিকান

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে। ফলাফলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট এবার রিপাবলিকানদের নিয়ন্ত্রণে যাচ্ছে।

বুধবার মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেটে ১০০ আসনের মধ্যে রিপাবলিকান ইতোমধ্যে ৫১টি নিশ্চিত করেছে। অন্যদিকে ডেমোক্রেটরা পেয়েছে ৪২ আসন।

এর আগে বাইডেন আমলে সিনেট ৫১-৪৯ আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠ ছিল ডেমোক্রেটরা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি নিশ্চিত করতে হবে। নির্বাচনের সবশেষ পাওয়া ফলাফলে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৪৭টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। অপরদিকে, ট্রাম্পের প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২১০টি ইলেকটোরাল কলেজ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights