সিরাজগঞ্জে করতোয়া নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে করতোয়া নদী থেকে মোতালেব হোসেন নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে নৌপুলিশ করতোয়া নদীর চরনারুয়া পয়েন্ট থেকে লাশটি উদ্ধার করে। মৃত বৃদ্ধ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া এলাকার মৃত বুজরত আলীর ছেলে।

নৌ থানার এস আই আরিফুল ইসলাম মৃতের পরিবারের বরাত দিয়ে জানান, বুধবার বিকালে বৃদ্ধ মোতালেব বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। শুক্রবার সকালে চরনারুয়া করতোয়া নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেয়। পরে শাহজাদপুর থানা ও নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশ উদ্ধারের পর পরিবারের স্বজনেরা গিয়ে লাশটি শনাক্ত করে। তিনি আরও জানান, কীভাবে মারা গিয়েছে তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights