সিরাজগঞ্জে ডাকাত দলের সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জের ডিবি পুলিশের অভিযানে মাহবুব খান (৩২) নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি পিস্তল, ৭ রাউন্ড গুলি, একটি ম্যাগজিনসহ লুটের মালামাল দুইটি মোটরসাইকেল ও একটি টিভি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত মাহবুব খান কামারখন্দ উপজেলার বাগবাড়ী লাহিড়ী বাড়ির মৃত চান খানের ছেলে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে সলঙ্গার পাঁচলিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সিরাজগঞ্জ ডিবি পুলিশের ওসি একরামুল হোসাইন জানান, ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য মাহবুব খানকে গ্রেফতার করে। এসময় তাঁর কাছ থেকে একটি পিস্তল, ৭ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন এবং ডাকাতির মামলাল একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সলঙ্গা এলাকার একটি বাড়িতে স¤প্রতি ডাকাতি করা একটি ৪৬ ইঞ্চি একটি টিভি মাহবুবের নিজ বাড়ি থেকে এবং সলঙ্গা এলাকার একটি দোকন থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবির এস,আই রুবেল মিয়া বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত মাহবুব খানের বিরুদ্ধে সিরাজগঞ্জসহ বিভিন্ন থানায় আরো ৮টি ডাকাতি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights