সিরাজগঞ্জে দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি:
শহীদ ক্যাপ্টেন এম মুনসুর আলী ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কোরবানি শেষে সিরাজগঞ্জ শহরের মাছুমপুরস্থ সংগঠনের নিজস্ব কার্যালয় থেকে সংগঠনের চেয়ারম্যান ও মুনসুর আলীর দৌহিত্র শেহেরিন সেলিম রিপন এ গোশত বিতরণ করেন। প্রায় দুই শতাধিক দুস্থ মানুষের মাঝে গোশত বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবু তাহের, লিটন সেখ, যুবলীগ নেতা মিলন সেখ প্রমুখ।

মুনসুর আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান সংসদ সদস্য পদে নির্বাচন করতে ইচ্ছুক শেহেরিন সেলিম রিপন বলেন, আত্মত্যাগের মধ্যেই প্রকৃত সুখ লুকিয়ে রয়রছে। কোরবানির গোশত ভোগ করার চেয়ে গরীবদের মাঝে বিলিয়ে যে তৃপ্তি পাওয়া যায় তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। যখন একজন দুঃখী মানুষ গোশত পেয়ে তার মুখে হাসি ফুটে ওঠে, সে দৃশ্য পৃথিবীর শ্রেষ্ঠ দৃশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights