সিরাজগঞ্জে নাশকতার মামলায় বিএনপি নেতা গ্রেফতা
অনলাইন ডেস্ক
সিরাজগঞ্জে নাশকতার মামলায় এক বিএনপি নেতা শামীম হোসেন হিটলারকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক।
শুক্রবার (১০ নভেম্বর) দিবাগত রাতে সিরাজগঞ্জ শহরের দিয়ারধানগড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শামীম হোসেন সিরাজগঞ্জ পৌর শহরের দিয়ারধানগড়া মহল্লার বাসিন্দা।
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, শামীম হোসেন হিটলারকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।
