সিরাজগঞ্জে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ শহরে নিখোঁজের দুইদিন পর আরিফ হোসেন (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে বাড়ির পাশে কাটাখালি নদীর কচুরীপানার মধ্যে থেকে মৃতদেহটি সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করেন। মৃত আরিফ শহরের কোলগয়লা (পিটিআই) এলাকার শহিদুল ইসলামের ছেলে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে শহরের ২নং পুলিশ ফাড়িঁর এস,আই মোস্তাকিন হোসেন জানান, আরিফ মাদকাসক্ত ছিল।২৬ ডিসেম্বর রাতে সে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। স্বজনরা অনেক খোজাখুজি করেও তাকে পায়নি। শনিবার দুপুরে ঘটনাস্থলে মৃতদেহ দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেয়। নিহতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, নিহতের মাথায়, কানে ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কি কারনে তাঁর মৃত্যু হয়েছে তা জানা যায়নি। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় সদর থানায় ইউডি মামলা হয়েছে।
