সিরাজগঞ্জে মোবাইল চোর চক্রের তিন সদস্য গ্রেফতার, ২৫ মোবাইল উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাব-১২ সদস্যরা অভিযান চালিয়ে চোরাই। এ সময় তাদের কাছ থেকে ২৫টি মোবাইল ও ২২টি মোবাইল চার্জার উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-১২ এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান। গ্রেফতারকৃতরা হলো উল্লাপাড়া থানার ঘোনাগানজানী গ্রামের সাত্তার আলীর ছেলে রমজান আলী (১৯), সলঙ্গা থানার হাটিপাড়া গ্রামের ইব্রাহিম ইসলামের ছেলে মাসুদ রানা (২৯) ও সুরমান আলীর ছেলে শফিকুল ইসলাম (২২)।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আসামিরা একটি চোর চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবত লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকার বিভিন্ন মোবাইলের দোকানকে টার্গেট করে সুযোগ বুঝে মোবাইল ফোন চুরি করে ঢাকায় নিয়ে বিক্রয় করতো। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৮ টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল মোড়ে অভিযান চালিয়ে ২৫টি নতুন চোরাই মোবাইল ও ২২টি চার্জারসহ তিন সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights