সিরিজ জয়ের মিশনে কেমন হবে বাংলাদেশের একাদশ?
অনলাইন ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে বড় জয়ের আত্মবিশ্বাস নিয়ে আজ দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে শুধু সিরিজ জয় নয়, আইসিসির র্যাঙ্কিংয়ের ৯ নম্বরে ওঠার হাতছানি রয়েছে মিরাজদের।
শুক্রবার দুপুর সোয়া ২টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।
টাইগার অধিনায়ক মিরাজ নিশ্চিতভাবেই সিরিজ জয় নিশ্চিত করতে চাইবেন। কেননা বিশ্বকাপের আগে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতির জন্য এই সিরিজ গুরুত্বপূর্ণ। অপরদিকে, পাকিস্তানের লক্ষ্য থাকবে সিরিজে টিকে থাকার।
সিরিজ জয় ও আইসিসির র্যাঙ্কিংয়ের ৯ নম্বরে ওঠার সমীকরণের ম্যাচে বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই। কেননা দলের উইনিং কম্বিনেশন ভাঙতে রাজি না টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে পাকিস্তানের একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন।
এক নজরে দুই দলের সম্ভাব্য একাদশ :
বাংলাদেশ
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।
পাকিস্তান
সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হুসাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আগা, হুসাইন তালাত, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম/হারিস রউফ, আবরার আহমেদ।
