সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত

অনলাইন ডেস্ক

সিরিয়ায় সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর একজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। শনিবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এনবিসি নিউজ এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, হিজবুল্লাহ ওই কমান্ডার ২০০৭ সালে ইরাকে মার্কিন সেনাদের ওপর হামলার পরিকল্পনা করতে সহায়তা করেছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, আলী মুসা দাকদুক কারবালার অভিযানে প্রধান ভূমিকা পালন করেছিলেন। সে সময় হিজবুল্লাহর সদস্যরা মার্কিন নিরাপত্তা দলের ছদ্মবেশে একটি ঘাঁটিতে প্রবেশ করে গুলি চালায় এবং পাঁচ মার্কিন সেনাকে হত্যা করে। সাম্প্রতিক বিমান হামলায় আলী মুসা দাকদুক নামের ওই হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েল।

তবে সিরিয়ায় ইসরায়েলের ওই হামলা কবে কখন চালানো হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিক তথ্য পাওয়া যায়নি। এছাড়া ওই হিজবুল্লাহ কমান্ডারকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে কি না সে বিষয়টিও নিশ্চিত নয়।

জানা যায়, দাকদুক মার্কিন বাহিনীর হাতে ধরা পড়েছিল কিন্তু পরে বাগদাদ থেকে মার্কিন প্রত্যাহারের পর ইরাকি সরকার তাকে ছেড়ে দেয়।

গত সেপ্টেম্বর থেকে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলার পাশাপাশি সিরিয়াতেও আক্রমণ চালাচ্ছে ইসরাইল। বৈরুতে ইসরাইলের অব্যাহত হামলার মুখে অনেক হিজবুল্লাহ যোদ্ধা সিরিয়াতে আশ্রয় নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights