সিলেটে ছাত্র-জনতার ঢল, তুমুল বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ-স্লোগান

নিজস্ব প্রতিবেদক

সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনে সহিংসতার ঘটনায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সিলেট মহানগরের চৌহাট্টায় এলাকায় বিক্ষোভে নেমেছেন আন্দোলনকারীরা। শনিবার দুপুর ১টা থেকে চৌহাট্টায় জড়ো হতে থাকেন বিভিন্ন স্কুল-কলেজ ও ভার্সিটির শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন অনেক অভিভাবকও।

বিকাল সাড়ে ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তুমুল বৃষ্টি উপেক্ষা করে কয়েক হাজার ছাত্র-জনতা চৌহাট্টায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন ও নানা স্লোগান দিচ্ছেন। এসময় তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন। এছাড়া প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীদের অবস্থান নিতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights